শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টাইফয়েড জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব রোধে টিকাদানে এক লাখ ৬৯ হাজার ৯৯০ জন শিশুর নিবন্ধন হয়েছে। ইপিআই কর্মসূচির আওতায় পরিচালিত এ উদ্যোগে শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে বলে শুক্রবার সকালে নিশ্চিত করেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা অফিসার ডা.কাামাল উদ্দিন। এ টিকা সাধারণ টাইফয়েড প্রতিরোধের পাশাপাশি দিন দিন বেড়ে চলা ওষুধ প্রতিরোধী টাইফয়েডের বিস্তাার রোধেও কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরো জানান, গত ২১ আগস্ট হতে শুরু হয়েছে । এ পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের ১ লাখ ৬৯ হাজার ৯৯০ জন শিশুর নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এক লাখ ১৫ হাজার ৩৩৬ জন শিশু ও কমিউনিটি সেন্টারে ৫৪ হাজার ৬৫৪ জন শিশু। এদের সবাইকে আগামী ১২ অক্টোবর হতে টিকা দেয়া শুরু হবে।তাছাড়া নিবন্ধনের কাজও চলবে আগামী নভেম্বর মাস পর্যন্ত। তিনি বলেন, টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। তাই শিশুদের সুরক্ষায় সরকার বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এটি , বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা নিরাপদ ও কার্যকর। সরকারের এই কার্যক্রম শুধু শিশুদের জীবন রক্ষা নয়, দীর্ঘমেয়াদে টাইফয়েডজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
Related Articles
Check Also
Close
-
মানিকগঞ্জ সবুজ সংহতি সভা অনুষ্ঠিতAugust 3, 2025