Uncategorized
সেরা দলের তালিকায় এক নম্বরে আর্জেন্টিনা

ফিফার প্রকাশিত সেরা দলের তালিকায় এক নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। সর্বশেষ প্রকাশিত দলমানে পাঁচবার বিশ্বকাপ জেতা ব্রাজিল অবস্থান করছে চার নম্বরে। এতোদিন নয় নম্বরে ছিলো তারা।
এতোদিন চার নম্বরে থাকা বর্তমান বিশ্বচ্যম্পিয়ন জার্মানি অবস্থান করছে তিন নম্বরে। এক ধাপ উন্নতি হয়েছে তাদের। দুই নম্বর জায়গাটা বেলজিয়ামের।
ষষ্ট স্থানটা চিলির। যারা কিছুদিন আগেই এক নম্বরে থাকা আর্জেন্টিনাকে হারিয়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকা জিতেছে। এতোদিন তাদের অবস্থান ছিলো পাঁচ নম্বরে।
ইউরো কাপ জেতা পর্তুগাল ছয় নম্বর স্থান থেকে পিছিয়ে জায়গা করে নিয়েছে সাত নম্বরে। আর সাত নম্বরে থাকা ফ্রান্স নেমে আট নম্বরে। নয় ও দশ নম্বর জায়গা দুটি উরুগুয়ে ও ওয়েলসের।




