sliderস্থানিয়

নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে সমাবেশ

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি: রাজধানীতে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের তবলছড়ি এলাকায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি হয়।

সমাবেশে বক্তারা বলেন, যৌথবাহিনীর বর্বরোচিত হামলা শুধু নুরুল হক নুরের ওপর নয়, বরং এটি গণতন্ত্রকামী আন্দোলনের ওপর নগ্ন আঘাত। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি করেন। বক্তারা বলেন, এ হামলার দায় রাষ্ট্রকেই নিতে হবে। অন্যথায় সারাদেশে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি সমঅধিকারের আন্দোলনের জেলা আহ্বায়ক কামাল উদ্দিন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জুই চাকমা, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ইমাম হোসাইন কুতুবী, ইসলামী ছাত্র শিবির রাবিপ্রবির সভাপতি মো. সাউবান, এনপিসির রাঙামাটির প্রধান সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা, রাঙামাটি ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি মো. ইমাম হোসাইন ইমু এবং রাঙামাটি গণঅধিকার পরিষদের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান।

সমাপনী বক্তব্যে রাঙামাটি গণঅধিকার পরিষদের আহ্বায়ক এম.এ বাসার বলেন, “এই হামলা গোটা জনগণের ওপর হামলা। আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলব। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে শামিল হওয়া ছাড়া বিকল্প নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button