Uncategorized
হেমা-অমিতাভ-শ্রেয়া-সোনু ছোট পর্দায় চাঁদের হাট

ছোটপর্দায় বসতে চলেছে চাঁদের হাট। আপনার ড্রয়িংরুমে আসতে চলেছে হেমা মালিনি ও অমিতাভ জুটি। শুধু তাই নয়! সঙ্গে থাকছেন শ্রেয়া ঘোষাল ও সোনু নিগমও।
সাংসারিক জীবনের গল্প নয়, কেদারনাথ নিয়ে তৈরি হওয়া এক রিয়েল লাইফে ধারাবাহিকেই দেখা যাবে হেমা-অমিতাভকে। মঙ্গলবার উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন এই ধারাবাহিকের প্রোমোশনাল গান৷ গানটি গেয়েছেন কৌলাশ খের ৷ হরিশ রাওয়াত জানিয়েছেন, ‘কেদারনাথের মহিমাকে সবার সামনে তুলে ধরতেই এইরকম ধারাবাহিক টিভির পর্দায় দেখানো হবে ৷ এর ফলে কেদারনাথে ভক্তরা আরও আসবেন”।
জানা গিয়েছে, ‘বাবা কেদার’ নামের এই ধারাবাহিকটি ১২টি এপিসোডে ভাগ করা হবে ৷ গোটা ধারাবিহিকে ৮টি গান থাকবে। যেগুলো গেয়েছেন সোনু নিগম, শ্রেয়া ঘোষাল ও কৌলাশ খের ।




