
মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে সাংবাদিক খোরশেদ আলম হত্যা চেষ্টার মূল আসামী মাদক সম্রাট রাসেল বাহিনীর প্রধান ১৯ মামলার আসামি ও মাদক কারবারিসহ ৬ জনকে ঝিনাইগাতী থানার ওসি আল আমিনের নেতৃত্বে পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৯) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকা থেকে ওই মাদক সম্রাট সাংবাদিক হত্যা চেষ্টার মূল হোতা রাশেল বাহিনীর প্রধান রাশেলকে গ্রেপ্তার করা হয় বলে থানা সূত্রে জানা গেছে। এ সময় ওই কুখ্যাত রাসেলের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৩০ বোতল মদ ও জব্দ করা হয়।
মাদক সম্রাট রাসেল ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজী ও সাংবাদিকের ওপর হামলাসহ ১৯টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
অপর দিকে বৃহস্পাতবার দিবাগত রাতে সাকিব, সেলিম, শাহাদাত ও আরমান নামের আরও ৪ মাদক কারবারিকে ঝিনাইগাতী থানার ওসি মোঃ আল আমিনের নেতৃত্বে পুলিশ গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে আরও ২৫ বোতল মদসহ একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
ঝিনাইগাতী থানার ওসি মোঃ আল আমিন প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সম্রাট ও সাংবাদিক হত্যা প্রচেষ্টার মূল হোতা রাসেলসহ অন্যান্য মাদক পাচারকারীদের গ্রেপ্তার করা হয়।
অপর দিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেন নামে আরেক মাদক কারবারিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমীন বলেন, মাদক সম্রাট সাংবাদিক হত্যা চেষ্টার মূল হোতা মো. রাসেলের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। রাসেল সীমান্ত এলাকার কুখ্যাত মাদক কারবারি এবং সাংবাদিক খোরশেদ আলম কে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার আইন শৃঙ্খলা কমিটির সভায় দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস. কে. সাত্তার এবং দৈনিক যায়যায়দিনের ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি ঝিনাইগাতী সীমান্তে ব্যাপক মাদক পাচার বন্ধে আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন।
ওই সভায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল অবিলম্বে চোরাচালানীর মূল হোতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ ও বিজিবি প্রতি আহ্বান জানানোর পরই থানা পুলিশ ও বিজিবি নড়ে চড়ে বসে এবং ওই রাতেই মাদক সম্রাট ও সাংবাদিক হত্যা চেষ্টার মূল হোতা রাসেল বাহিনীর প্রধান রাশেলসহ অন্যান্য মাদক পাচারকারীদের মাদক সহ গ্রেপ্তার করে।



