বিবিধশিরোনাম

যুদ্ধের এয়ারক্রাফট কেরিয়ারেই সন্তানের জন্ম দিলেন নাবিক

যুদ্ধে যাওয়া এয়ারক্রাফট কেরিয়ারে সন্তানের জন্ম দিলেন নারী নাবিক। বর্তমানে আইএসআইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার জন্য পারস্য উপসাগরে রয়েছে মার্কিন এয়ারক্রাফট কেরিয়ার ‘আইজেনহাওয়ার’. আর সেই এয়ারক্রাফট কেরিয়ারেই সন্তানের জন্ম দিলেন এক নাবিক।
মার্কিন নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আচমকা পেটে ব্যাথা শুরু হয় ওই নাবিকের। সঙ্গে সঙ্গে তাকে মেডিক্যাল ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়। সেখানেই সাত পাউন্ড ওজনের এক কন্যা সন্তানের জন্ম দেন ওই নারী। তিনি যে গর্ভবতী ছিলেন, সে খবর আগেই জানা গিয়েছিল। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছে বলে জানা গেছে।
নেভির তরফে জানানো হয়েছে, সন্তানের জন্মের পরই মা ও মেয়ের যত্নের জন্য একটি বিশেষ ইউনিটকে দায়িত্ব করা হয়েছে। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হবে বাহরাইন দ্বীপে। সেখানে তাদের চিকিৎসা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button