sliderস্থানিয়

মানিকগঞ্জে গ্রাম বাংলার ইতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: আবহমান গ্রাম বাংলার ইতিহ্যবাহী নৌকা বাইচ-২০২৫ অনুষ্ঠিত হয়।
২৩ আগস্ট শনিবার বেলা ২ ঘটিকায় জেলার কালিগঙ্গা নদীতে (বেউথা ঘাট)সংলগ্নে জেলা প্রশাসকের উদ্দোগে ও জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মাসুদ পারভেজ এর সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “নৌকা বাইচ আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম। এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের শেকড়, সংস্কৃতি ও মানুষের সামাজিক সম্প্রীতির প্রতীক। নৌকা বাইচ বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের আত্মার সঙ্গে সম্পর্কিত এক অবিচ্ছেদ্য উৎসব। এই আয়োজন নতুন প্রজন্মকে বাংলার শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমার প্রত্যাশা।”
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
এসম আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড.আজাদ হোসেন ও নূর তাজ আলম বাহর, গোলাম আবেদীন কায়সার, এস.এম ইকবাল, -এ্যাড.আরিফ হোসেন লিটন, শামীম আল মামুন, -রফিকউদ্দিন ভূইয়া হাবু,জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন,জেলা কৃষকদলের সভাপতি -গোলাম কিবরিয়া সাঈদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএস জিন্নাহ খান,সদস্য সচিব এড রাকিব খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব এবং সাবেক সভাপতি রেজাউল ইসলাম খান সজীব প্রমূখ।

এছাড়াও পুলিশ প্রশাসন,আনসার,সেনাবাহিনী ও গ্রাম প্রতিরক্ষাবাহির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রচুর প্রমীলা দর্শক উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button