
রাঙামাটি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল হোসাইন এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা এক বর্ণাঢ্য মিছিল বের করে।
মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত নেতাকর্মী ব্যানার,ফেস্টুন ও দলীয় শ্লোগানে অংশ নেন। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জন্ম হয়েছে গণতন্ত্র রক্ষার আন্দোলন থেকে। স্বেচ্ছাসেবক দল সবসময় দেশ ও মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, ইউনিয়ন পর্যায়ের আহ্বায়ক-সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নেতাকর্মীরা।



