sliderস্থানিয়

রাঙামাটিতে হোটেল মালিক সমিতির জরুরি সভা

রাংগামাটি প্রতিনিধি: রাঙামাটি আবাসিক হোটেল মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নাদিরা নুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ।

সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল উদ্দিন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. ইউসুফ চৌধুরী। এছাড়াও সমিতির সহ-সভাপতি নেসার আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনায় হোটেল ব্যবসার বর্তমান পরিস্থিতি, নিরাপত্তা নিশ্চিতকরণ, অতিথি সেবা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। প্রধান অতিথি নাদিরা নুর বলেন, হোটেল খাতে শৃঙ্খলা বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে হবে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে মালিক পক্ষকে সহযোগিতা করতে হবে।

সভায় হোটেল মালিকদের বিভিন্ন সমস্যার সমাধান এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button