sliderস্থানিয়

মানিকছড়িতে মদসহ তিন নারী আটক

রঙামাটি প্রতিনিধি: রাঙামাটি থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে তিন নারীকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (১৬ আগস্ট ২০২৫) দুপুর ২টা ১০ মিনিটের দিকে মানিকছড়ি চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

যৌথবাহিনী জানায়, রাঙামাটি থেকে ছেড়ে আসা সিএনজি (রেজি. নম্বর: রাঙ্গামাটি-থ ১১-১৩৪২) চট্টগ্রামগামী ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশির সময় তিন নারীর শরীরে বহন করা অবস্থায় ৩১ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো— মহিমা আক্তার (৩৫), শাহিনুর (৫০) ও সকিনা বেগম (৭৫)। এ সময় সিএনজির চালক মো. রবিউল ইসলাম (২৫)কেও আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে যৌথবাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button