sliderস্থানিয়

সিংগাইরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহু পাক্ষিক অংশীদারী অগ্রগতি”এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ.আব্দুল ছালেকের সভাপতিত্বে সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো.আমিনুল ইসলাম খোকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ বলেন,যুব উন্নয়ন থেকে যুবক-যুবতীরা বিভিন্ন ধরণের প্রশিক্ষন নিয়ে দেশে- বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। ক্ষুদ্র ঋন নিয়ে উদ্যোক্তা হয়ে সাবলম্বী হওয়া সম্ভব। তাই চাকুরির পিছনে না ছুটে প্রযুক্তি-ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে টাকা উর্পাজন করে জীবনমান উন্নয়ন সম্ভব। এ সময় তিনি আরো বলেন, জুলাই যুদ্ধে যুবকেরা অগ্রনী ভূমিকা রেখেছে। তাই যুবকেরা পারে এদেশে উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো.তৌহিদুর রহমান, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন,সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা মো.রকিবুল হাসান বিশ্বাস,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. ওবায়দুর রহমান,সফল আত্মকর্মী মো.মোসলেম উদ্দিন টিপু, যুব সংগঠনের প্রতিনিধি সম্রাট হোসেন প্রমুখ। পরিশেষে যুব ঋনের ৪ লক্ষ টাকার চেক ও যুব সংগঠনের মাঝে গাছের চারা বিতরণের করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button