sliderস্থানিয়

হারাগাছে “সূর্যের আলো পারিবারিক ক্লিনিক”-এর উদ্বোধন স্বাস্থ্যসেবায় নতুন আস্থার ঠিকানা

রতন রায়হান, রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ হকবাজার এলাকায় “সূর্যের আলো পারিবারিক ক্লিনিক”-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৫টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ রেবেকা সুলতানা, ক্লিনিক ম্যানেজার (সূর্যের আলো)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, মনিটরিং অফিসার (সূর্যের আলো); মোঃ আয়নাল হক, সভাপতি, হারাগাছ প্রেসক্লাব; মোছাঃ জীবন নাহার পান্না, সভাপতি, হারাগাছ মহিলা দল ও সাবেক মহিলা কাউন্সিলর (৭,৮,৯); মোছাঃ সুকতারা পারভিন হ্যাপী, সাধারণ সম্পাদক, হারাগাছ মহিলা দল ও সাবেক মহিলা কাউন্সিলর (১,২,৩); শহিদুল ইসলাম সবুজ, সাবেক কাউন্সিলর (৪ নং ওয়ার্ড); মোশারফ করিম, সাবেক কাউন্সিলর (৩ নং ওয়ার্ড); মঞ্জুদার রহমান, সাধারণ সম্পাদক, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থা; মাজেদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও সাবেক আহ্বায়ক, হারাগাছ পৌর স্বেচ্ছাসেবক দল সূর্যের আলোয় চিকিৎসক রত ডাক্তারগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি মোছাঃ রেবেকা সুলতানা তার বক্তব্যে বলেন, “সূর্যের আলো” ক্লিনিক স্বাস্থ্যসেবায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি সুলভমূল্যে মানসম্মত চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে। তিনি আরও বলেন, “হারাগাছ অঞ্চলে শিশুদের জন্য সরকারি ইপিআই টিকা সুবিধার অভাব রয়েছে। অনেক শিশু টিকা নিতে এসে ফিরে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন করেছি যেন সরকারি ইপিআই টিকা প্রদানের অনুমতি দেওয়া হয়। এতে করে এলাকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।” সূর্যের আলো পারিবারিক ক্লিনিক-এর সেবাসমূহের মধ্যে রয়েছে:- গর্ভবতী মায়েদের প্রাক ও প্রসব-পরবর্তী সেবা, আল্ট্রাসনোগ্রাফি, শিশু স্বাস্থ্যসেবা, শিশুদের ইপিআই ও অন্যান্য টিকা, আধুনিক ল্যাব টেস্ট সুবিধা, পরিবার পরিকল্পনা সেবা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবা, অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, প্রাপ্তবয়স্কদের টিকা, মানসম্মত ঔষধ ও স্বাস্থ্যসেবা, উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা ক্লিনিকের সেবা ও উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিতের প্রত্যাশা ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button