sliderস্থানিয়

নলছিটিতে সুগন্ধা নদীর ভাঙনের যেন শেষ নেই

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি: সুগন্ধা নদী ভাঙনের যেন শেষ নাই। ঝালকাঠির নলছিটিতে মারাত্মক আকার ধারণ করেছে এ নদী ভাঙন। উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ ও ঈশ্বরকাঠি গ্রাম এলাকায় দিন দিন তীব্র হচ্ছে সুগন্ধা নদীর ভাঙন। দীর্ঘদিনের ভাঙনে বসতঘর ও ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা নদীতে বিলিন হয়ে গেছে ওই এলাকাবাসির। বর্তমানে স্কুল,মসজিদ,মাদ্রাসাসহ অসংখ্য মানুষের বসতঘর হুমকির মুখে। এই পরিস্থিতিতে নদী ভাঙন রোধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। শনিবার বেলা ১২টায় ভাঙন কবলিত সুগন্ধা নদী তীরে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন শতাধিক নারী-পুরুষ।

মানববন্ধনে বক্তারা জানান, বছরের পর বছর ধরে সুগন্ধা নদীর ভাঙনে ঘরবাড়ি, স্কুল-মাদ্রাসা নদীতে বিলীন হয়ে গেছে। এখন যা অবশিষ্ট আছে, তা-ও হারানোর শঙ্কায় আছেন স্থানীয় বাসিন্দারা। এই এলাকায় কোনো বেরিবাঁধ নেই। বর্ষা বা বন্যা এলেই পানি ঢুকে ঘরবাড়ি তলিয়ে যায়। এখনই ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে হারিয়ে যাবে এই দুটি গ্রাম। মানববন্ধনে বক্তব্য রাখেন ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াররম্যান আব্দুল হক হাওলাদার,ইউপি সদস্য নুরই আলম মানিক, সমাজকর্মী ডলি আক্তার, নাজমুল হাসান টিটু প্রমুখ। বক্তারা অবিলম্বে নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কথা জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তাদের দাবি, ভাঙন রোধে দ্রæত ব্যবস্থা না নিলে নিঃশেষ হয়ে যাবে উত্তমাবাদ ও ঈশ্বরকাঠি গ্রামের অস্তিত্ব।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী একেএম নিলয় পাশা জানান, উত্তমাবাদ ও ঈশ্বরকাঠি গ্রামের পাশেই নদীভাঙন রোধে কাজ চলছে। আমরা এ দুটি গ্রাম রক্ষায় প্রকল্প করে পাঠাবো। অনুমোদন হলেই কাজ শুরু করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button