
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিভিন্ন ফল, ফুল ও সবজির চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম।
১৪ জুলাই সোমবার বিকেলে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম। অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ ২/২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একশত শিক্ষার্থীর মাঝে নিম, জাম, বেল ও কাঠালের ৪৪০০ চারা, ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০টি নারিকেলের চারা, এবং গ্রীষ্মকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল খায়ের, পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, রইস মামুদ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সায়েম খান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


