
ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রতিবারের ন্যায় এবারও ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা।
আশুরা উপলক্ষে রবিবার বিকেলে পৌর শহরের গোবিন্দ নগর, জগন্নাথপুর ও কলেজপাড়ায় তাদের ধর্মীয় অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই আশুরা অনুষ্ঠান।
পবিত্র আশুরার দিনটি মুসলিম উম্মাহর কাছে শোক ও ত্যাগের দিন হিসাবে পরিচিত আশুরা পালনে শিয়া ও সুন্নী সম্প্রদায়ের একটি অংশ আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে তাদের তরিকানুযায়ী পালন করেছেন।
এরপর বিকেলে থেকে শুরু করে রাত পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা তাদের তাজিয়া নিয়ে সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ করেন।
তবে এবারের অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভালোভাবে সম্পূর্ণ করতে পারায় সন্তোষ প্রকাশ করেছে আয়োজক কমিটি।




