Uncategorized

দাড়ি বাড়িয়ে রেকর্ড গড়লো তরুণী!‌

হরমোনের যে সমস্যার জন্য কিশোরী বয়স থেকে বন্ধুদের বিদ্রুপ শুনতে হতো, সেটাই অবশেষে বিখ্যাত করে দিল হরনাম কৌর-‌কে। ২৪ বছরের এই তরুণী দাড়িওয়ালা মডেল হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেললেন। লন্ডনপ্রবাসী হরনাম ৬ ইঞ্চি দৈর্ঘের দাড়ি রেখেছেন। হরমোনের সমস্যা যুক্ত মহিলাদের মধ্যে এর আগে এতকম বয়সে একবড় দাড়ি রাখতে পারেননি কেউ।
কৈশোরের শুরু থেকেই দাড়ি গজাতে শুরু করে হরনামের। সহপাঠীদের বিদ্রুপ এমন জায়গায় পৌঁছেছিল, যে কিছুদিনের জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দেন তাঁর অভিভাবকরা। চিকিৎসকরা জানান, বিরল ধরনের ‘‌পলিসিস্টিক ওভারি’‌ হওয়ার কারণেই এই বিপত্তি। দাড়ি নিয়েই তিনি শুরু করে দেন মডেলিং। সঙ্গে শারীরিক অস্বাভাবিকতার জন্য কিশোর কিশোরীদের ওপরে বিদ্রুপের বিরুদ্ধে সচেতনতা প্রসারের কাজ শুরু করেন।
হরনাম বলেছেন, ‘দাড়ি থাকাটাকে আমি কোনও সমস্যা বলে মনে করি না। আমি অনেকের চেয়ে বেশি সুস্থ এবং সক্ষম। মনের জোরটাই আসল।’‌ ইতিমধ্যেই ‘‌ফোরআর্বান ব্রাইডসমেড’‌, ‘মারিয়ানা রয়্যাল ফ্যাশন ডে’‌-‌এর মতো বিশ্ববিখ্যাত শো-‌র র‌্যাম্পে হেঁটেছেন হরনাম।‌

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button