sliderস্থানিয়

সিংগাইরে ফাঁসি নিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ৪ বছরের কন্যা শিশুকে কন্যা মোবাইলে গেম খেলতে দিয়ে শিলা (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
রবিবার(১৫ জুন) সকাল ১১ টার দিকে পৌর এলাকার কাংশা মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত শিলা ওই এলাকার দুবাই প্রবাসী মো.রিয়াজুল ইসলামের স্ত্রী ও ঢাকা জেলার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চর সুংগুর গ্রামের মৃত সুলতান খানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানাযায়,গৃহবধূ শিলা সকালে সাংসারিক কাজ কর্ম শেষ করে ফাঁকা বাসার এক কক্ষে ৪ বছরের কন্যা শিশুকে মোবাইল ফোনে গেম খেলতে দেয়। পরে তিনি নিজ শয়ন কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে শাড়ি কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। এদিকে মোবাইলে গেম খেলতে খেলতে চার্জ শেষ হলে মা’কে না পেয়ে শিশুটি কান্না করতে থাকে। প্রতিবেশীরা টের পেয়ে ওই শিশুর সহযোগিতায় বিল্ডিংয়ের সদর দরজা খুলে ভিতরে প্রবেশ করে শয়ন কক্ষের দরজা বন্ধ পায়। এ সময় প্রতিবেশীরা স্টিলের দরজা কেটে রুমে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পায়। বিষয়টি মূহুর্তে ছড়িয়ে পরলে ঘটনাস্থলে এলাকাবাসী ভীড় জমায়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে বিকেলে লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার উপ-পরিদর্শক মো.শামছুল হক জানান,নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারন জানা যাবে বলেও তিনি জানান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button