সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর আজগর হত্যা মামলার প্রধান আসামী আল-আমিনকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ। সোমবার(৯ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকাস্থ গাবতলী বাস টার্মিনাল এলাকার জান্নাত বিরানি হাউস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানাযায়,২৯ এপ্রিল সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব রায়দক্ষিন এলাকার আজগর(৫৫) কে হত্যা করে আল-আমিন গং। গ্রেপ্তার এড়াতে সে পালিয়ে বেড়াচ্ছিল। জেলা পুলিশ সুপার মোসা.ইয়াছমিন খাতুনের দিক নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে.ও.এম তৌফিক আজমের পরামর্শক্রমে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ উপ-পরিদর্শক পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে আলা আমিনের লোকেশন ট্যাগ করে তাকে গ্রেপ্তার করেন।
সিংগাইর থানার ওসি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব রায়দক্ষিণ গ্রামের এক তৃতীয় শ্রেনীর শিশুকে ইভটিজিং করায় নানা আজগর আলী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করলে ক্ষিপ্ত হয়ে আল আমিন গংরা গত ২৯ এপ্রিল সন্ধ্যা ৭ টার দিকে আজগর আলীকে (৫৫) কুপিয়ে হত্যা করে। এরপর থেকে আল-আমিন গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিল।




