উপমহাদেশশিরোনাম

আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ৩৫

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের জাবুল প্রদেশে রোববার ভোরে একটি বাস ও একটি জ্বালানিবাহী ট্যাংকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন।
জাবুল গভর্নর বিসমিল্লাহ আফগানমাল বলেন, বাসটি কান্দাহার থেকে কাবুল যাচ্ছিল। পথে জ্বালানিবাহী ট্যাংকারের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩৫ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন।
তিনি বলেন, সংঘর্ষের পর যানবাহন দুটিতে আগুন ধরে যায় এবং নারী ও শিশুসহ নিহতরা পুড়ে যাওয়ার কারণে তাদের শনাক্ত করা যাচ্ছে না।
জাবুল পুলিশের উপ-প্রধান গোলাম জিলানি বলেন, আহতদের কয়েকজনকে প্রাদেশিক রাজধানী কালাত ও পার্শ্ববর্তী কান্দাহার প্রদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কাবুল-কান্দাহার হাইওয়ে জঙ্গীপ্রবণ এলাকার মধ্য দিয়ে গেছে। এ কারণে অনেক বাস চালক জঙ্গীদের হাতে ধরা খাওয়ার ভয়ে এখানে বেপরোয়া গতিতে বাস চালায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button