sliderস্থানিয়

সিংগাইরে কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে মাদরাসা শিক্ষার্থী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত ১৫ মে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার(২৪ মে) দুপুরে সিংগাইর থানার ওসি জে.ও.এম. তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ও মামলা সূত্রে জানাযায়,পার্শবর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ থানার শোল্লা গ্রামের এক কিশোরী বান্দাইল গ্রামে নানার বাড়ি থেকে মাদ্রাসায় পড়াশুনা করতেন। প্রতিবেশী মো.সেলিম হোসেন(২৩) নামের এক যুবক কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে ভিকটিম অসুস্থ্য হয়ে পরে। বিষয়টি তার নানীকে জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে। এদিকে অসুস্থ্য কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে ভিকটিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে ।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন,এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button