sliderস্থানিয়

রাজারহাটে ভূমি মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রাজারহাট প্রতিনিধি :রাজারহাটে ভূমি মেলা উপলক্ষে গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহনে র‍্যালি ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ২৫ মে সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান তিন দিন ব্যাপী ভূমি মেলা-২০২৫ এর উদ্ধোধন করেন।

র‍্যালি শেষে উপজেলা ভূমি অফিসের সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতা মূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উন্মুক্ত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান লিমন ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা যুবদল আহবায়ক ও সাংবাদিক আব্দুল কুদ্দুস উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ও সাংবাদিক আনিছুর রহমান লিটন, সাংবাদিক শাহাদৎ হোসেন লাল,প্রধান শিক্ষক মো: আলী,ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button