sliderস্থানিয়

হরিরামপুরে জোরপূর্বক জায়গা দখলের পায়তারা, প্রাণনাশের হুমকি

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের মৃত শক্তি প্রসাদ ভৌমিক এর পুত্র সাগর ভৌমিক এর নিজ মালিকানাধীন জায়গা জোরপূর্বক ভাবে বড় হাপানিয়ার পরিমল সরকার গং এর ভূমিদস্যুরা দখল করার পায়তারা সহ প্রতিবাদ করতে গেলেই প্রাননাশের হুমকি সহ বাড়ি ভাংচুর করে,দেখার কেউ নেই ।

ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের জানায়,গত শুক্রবার ২৩ মে রাত ১০.৩০ ঘটিকায় আমাদের বাড়িতে এসে বাশের বাউন্ডারি ভেঙ্গে বালু ফেলে,আমরা বাধা দিলে লাঠি শুটা নিয়ে এসে আক্রমণ করার চেষ্টা করে।

অতঃপর আমরা নিরুপায় হয়ে তাৎক্ষণিক ৯৯৯ ফোন দিলে পুলিশ ফোর্স এসে ঘটনা তদারকি করে যায়, কিন্তু পুলিশ আসার খবর পেয়ে ভূমিদস্যুরা স্থান ত্যাগ করে বলে, পরবর্তীতে তোদের কে আমরা দেখে নিবে এরকম নানা হুমকি ধামকি দিয়ে তাড়াহুড়া করে পালিয়ে যায়।
অতঃপর আমরা (ভুক্তভোগী পরিবার) উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তার কে বিষয়টি অবগত করেছি।

উল্লেখ্য,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিঃ এর আদালত, মানিকগঞ্জ কর্তৃক ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা মতে প্রসিডিং নোটিশ পিটিশন নং ৫৪১ এ উল্লেখিত-১ম পক্ষ সাগর ভৌমিক বনাম পরিমল গং ২য় পক্ষের বিরুদ্ধে কাঃ বিঃ ১৪৪ ধারি জারিকৃত আছে।

এছাড়াও ৪ টি মৌজার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মোকাম বিজ্ঞ যুগ্ন জেলা জজ ২য় আদালত, মানিকগঞ্জ কর্তৃক দেওয়ানী মোকদ্দমা নম্বর ১০৪ বিচারাধীন রয়েছে।
ভুক্তভোগী পরিবার আরো উল্লেখ করে,১৭/১০/২৩ এ বিজ্ঞ নির্বাহী ম্যাজিঃ আদালত, মানিকগঞ্জ কর্তৃক পিটিশন মামলা নং ৭৫২ (হরি)২০২৩ এ পরিমল সরকার(৫০)সাং -বড় হাপানিয়া,কৃষ্ণ সরকার(৪০)- বড় হাপানিয়া,ঝনু সরকার (৩৫)-বড় হাপানিয়া,আলমাস (৪৫)ঃ সাং-আন্ধারমানিক, নয়ন(৪০)-সাং-আন্ধারমানিক, এই পাচজন বিবাদী মুসলেকা দিয়ে এসেছে।

এ বিষয়ে ভুক্তভোগী সাগর ভৌমিক সাংবাদিকদের জানায়, আমি যাতে পরিবারের নিয়ে শান্তিতে বসবাস করতে পারি, কোন ধরনের বর্বরোচিত হামলার শিকাড়ের সম্মুখীন না হতে হয় সে বিষয়ে সরকার প্রধান সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের উধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরদার দাবি জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button