sliderগণমাধ্যমশিরোনাম

মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর কমিটি গঠন

পতাকা ডেস্ক : আজ ২১ মে সন্ধ্যায় মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লি:এর এক সভা মিরপুর ৬নং এর অস্থায়ী কাযা’লয়ে অনুষ্ঠিত হয়েছে, সদস্যদের উপস্থিতিতে গোপন ব্যালট এর মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নিবা’চন অনুষ্ঠিত হয়েছে, এতে নির্বাচিত সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে সম্মানিত সদস্যগণরা ভোট দিয়ে বিজয়ীদের নাম নিশ্চিত করেছেন, ঢাকা মিডিয়া সেল এর ৩১ জন সদস্য এরমধ্যে কোন সভাপতি সেক্রেটারি ও অন্যান্য পদের জন্য কেউ সরাসরি প্রতিদন্দীতার আগ্রহ দেখায়নি।

তাই সকল সদস্যদের মধ্যে গণভোটের ব্যবস্থা করা হয়, এক ঘন্টা সময় নির্ধারণ করে দেয় প্রবীণ সদস্য নির্বাচন কমিশনার এর দায়িত্ব পরিচালনা করেন মির্জা আমিন আহমেদ ও সহ-কমিশনার হিসাবে সদস্য ওমর ফারুক নিলয়, সময় নির্ধারণ করে এক ঘন্টা এরপর ভোট বন্ধ করে দেয়, মোট ২২টি ভোট ব্যালোটে প্রদান করতে পারেন ভোটাররা।

বাকি সদস্যগণ বিভিন্ন কারণে অনুপস্থিত থাকেন, এখানে ভোটার নিয়ম ছিল, যে সভাপতি বা সাধারণ সম্পাদক হতে ইচ্ছুক সে তার নিজের নাম লিখবে অথবা যাকে চয়েস করে তার নামটি লিখবে।

এখানে যারা উপস্থিত ছিলেন দর্শক হিসাবে মেহেদী হাসান রুবেল, এইচএম জামাল উদ্দিন ও আজাদ।
আরও উপস্থিত ছিলেন সম্মানিত সদস্যগণ মীর আখতার জামান তারেক, মোহাম্মদ পলাশ,আলী মোবিন, আসাদ তালুকদার, আসাদ নুর, মোহাম্মদ আসাদ, মোহাম্মদ জুয়েল, যুবরাজ খান সবুজ, কামরুল ইসলাম সোহাগ, আব্দুল করিম রনি, মোঃ মোবারক হোসেন, মোহাম্মদ মিরাজ হোসেন, মুরাদ হোসেন লিটন,মোহাম্মদ মুসা মিয়া, জহিরুল ইসলাম, মোঃ হাকিম,মাহবুব আলম, ওমর ফারুক নিলয়, মারুফ হায়দার, মোহাম্মদ কৌশিক, বাহাউদ্দিন তালুকদার,মিজা’ আমিন আহমেদ।

সম্মানিত সদস্যদের ভোটের রায় ২২ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ২১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন এস এম জহিরুল ইসলাম, তার নিকটবর্তী সহ সভাপতি পদে নির্বাচিত হন আসাদুজ্জামান তালুকদার, মারুফ হায়দার ১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয় লাভ করেন, তার নিকটবর্তী সহ সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ নিবা’চিত হন।

সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি ও ঢাকা মিডিয়া সেল সংগঠনে ঢাকা মহানগর মিরপুরের ৭ টি থানার বিএনপি ঘেসা বা বিএনপিপন্থী ও নির্যাতিত সাংবাদিকদের নিয়ে এই সংগঠন,মিরপুরের ৩৬৬জন সাংবাদিকের মধ্যে থেকে ৩১ জনকে বাছাই করা হয়েছে, পর্যায়ক্রমে আরো সাংবাদিকদের
এই সংগঠনে নেওয়া হবে, তবে অবশ্যই নির্যাতিত নিপািরিত বা বিএনপিপন্থী এবং স্পষ্টবাদী হতে হবে এতে যদি বিএনপি’র কোন অনিয়ম দুর্নীতি ও অসংগতি থাকে সেটাও
নিজ নিজ পত্রিকায় তুলে ধরতে প্রতিজ্ঞাবদ্ধ।

তবে আলোচনা স্বাপেক্ষে যাচাই বাছাই করে যেন কোন মিডিয়ার ট্রায়াল এর অপ শিকারে কেউ না পড়ে, এবং মিডিয়াতে কিছু হলুদ সাংবাদিক ও ব্ল্যাকমেইলার নামধারী সাংবাদিক ও অপপ্রচার কারি গুজব ছড়ানো দেরকে সনাক্ত করার জন্য এই ঢাকা মিডিয়া সেল আপনার ও অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যায় নিয়োজিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button