sliderস্থানিয়

বিস্ফোরক ও চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা নাছির গ্রেফতার

মোঃ নাছির উদ্দিন, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে বিস্ফোরক ও চাঁদাবাজির মামলায় আওয়ামী যুবলীগের শীর্ষ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন হাওলাদারকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর ভাংগা প্রেস এলাকা থেকে তাকে গ্রেফতার করে পিরোজপুর সদর থানা পুলিশের নির্দেশে যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর ইফাদ বাবু।

গ্রেফতার নাছির সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মোজাহার আলী হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা, বিস্ফোরণসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক এক মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি মনোনীত প্রার্থী শামীম বিন সাঈদীর পক্ষে কাজ করায় বাদী মো. জহিরুল ইসলাম কলিমের ওপর হামলা চালায় আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরা। ওই বছরের ২৮ ও ২৯ ডিসেম্বর দুই দফায় দুর্গাপুরে কলিমের গাড়িতে হামলা, বাড়িতে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ, ভাঙচুর, লুটপাট ও চাঁদা দাবির ঘটনা ঘটে। হামলার সময় কলিমকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় গত ৭ এপ্রিল পিরোজপুর সদর থানায় মামলা করেন জহিরুল ইসলাম কলিম। মামলায় জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. চান মিয়া মাঝিসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। যুবলীগ নেতা নাছির এই মামলার ২ নম্বর আসামি।

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ‘বিস্ফোরক ও চাঁদাবাজি মামলার আসামি নাছির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার পিরোজপুর আদালতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button