sliderস্থানিয়

মেযাদ উত্তীর্ণ ঔষধ রাখার দাযে ৪ জনকে জরিমান

শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে ভ্রাম্যমান আদালত মেযাদ উত্তীর্ণ ঔষধ ও কসমেটিকস রাখার দাযে চারজন দোকানদারকে সাড়ে হাজার টাকা জরিমানা করেছে।

ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজার ্এলাকায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেণে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ ।

সুত্র মতে সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে বাজার পযর্ন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে সংশ্লিষ্ট চারজন ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অর্থদন্ড আরোপ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী লাইসেন্সিং অফিসার জে.এম.নাহিদ নাহিয়ান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button