sliderস্থানিয়

বোয়ালমারীতে মাটি ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে বেআইনিভাবে মাটি কাটায় ও ফসলি জমি নষ্ট করায় এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল শনিবার (১০.০৫.২৫) আদালত পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালি গ্রামের মো. রফিকের ছেলে মো. কামরুল বেআইনিভাবে কৃষি জমি থেকে মাটি কেটে কৃষি জমির ভিতর দিয়ে বিভিন্ন যায়গায় বিক্রি করছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল শনিবার সকাল ১০ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থানা আইনে মো. কামরুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার গোলাম রাব্বানী সোহেল বলেন, ফসলি জমি থেকে মাটি কাটায় এবং ফসলি জমি নষ্ট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button