ধামইরহাটে উপ-সচিব কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব ইসরাত জাহান।
আজ ১১ সেপ্টেম্বর সকাল ১১ টায় ধামইরহাট উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ও ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শণ করেন। এ সময় শ্রেণি পাঠদানের পাশাপাশি তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে অভিজ্ঞতার কথা উপসচিব ইসরাত জাহানকে অবগত করেন প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু ও প্রধান শিক্ষক ছাবিহা ইয়াছমিন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট উপজেলা সহকারী প্রোগ্রামার মহিউদ্দীন ভুইয়া, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজি কমিটির সভাপতি ছানাউল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। অপরাহ্নে ধামইরহাট ফাজিল মাদরাসা পরিদর্শন শেষে নয়নাভিরাম ঐতিহাসিক আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শন করে নওগাঁর উদ্দেশ্যে রওনা করেন।




