sliderস্থানিয়

সিংগাইরে পুলিশ তদন্ত কেন্দ্রের অদূরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর থানার শান্তিপুর (বাঘুলী) পুলিশ তদন্ত কেন্দ্রের অদূরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা স্টিলের সুকেশ ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় ।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামের মো.সোহরাব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।চোরেরা একটি কাঠের মঈ,একটি শাবল ও একজোড়া চামড়ার জুতা রেখে যায় । গতকাল শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গৃহকর্তা সোহরাব মিয়া জানান, সম্প্রতি তার দু’ছেলে এমদাদুল ও আসাদুল সৌদি আরব থেকে দেশে আসে। সুযোগ সন্ধানী চোরেরা গভীর রাতে মঈ দিয়ে ছাদে ওঠে চিলে কোঠার দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। আসাদুলের রুমের দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে স্টিলের সুকেশ ভেঙে নগদ ৪ লক্ষ টাকা,৩ ভরি স্বর্ণালংকার ও ২টি মোবাইল ফোন নিয়ে যায় এবং সমস্ত মালামাল তছনছ করে। এ সময় আসাদুলের ঘুম ভেঙে গেলে মুখোশধারী ২ চোর তার গলায় চাকু ধরে বেধেঁ রেখে পালিয়ে যায়।

অপরদিকে একই রাতে পার্শ্ববর্তী পালপাড়া গ্রামের আমজাদ মাস্টারের ভাই আওলাদের গ্যারেজ থেকে জনৈক লিটনের একটি অটোরিকশা চুরি হয়। এলাকাবাসীর অভিযোগ পুলিশ টহল পর্যাপ্ত না হওয়ায় চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

এ ব্যপারে শান্তিপুর (বাঘুলী) পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক বাসুদেব সিনহা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অফিসার ও ফোর্স সংকটের কারণে টহল ব্যবস্থা জোরদার করা যাচ্ছে না বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button