sliderস্থানিয়

সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা

সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইনশৃংখলা বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন-সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম, উপজেলা শিক্ষা অফিসার সুলতানা আছমা খান,সাবেক কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শেখ রেজাউল করিম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু,বিএনপি নেতা মো.আলাউদ্দিন, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু বক্কর ছিদ্দিক,সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা মো.রকিবুল হাসান বিশ্বাস ও ছাত্র সমন্বয়ক জিসান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার(ভূমি) এস.এম আব্দুল্লাহ বিন শফিক,সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ,উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা:সাজেদুল ইসলাম,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এবিএম শাহিনুজ্জামান শিশির,সিংগাইর পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম গোলাম রাব্বানী, সমাজ সেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলাম,যুব উন্নয়ন অফিসার আব্দুল ছালেক,প্রকল্প বাস্তবায়ন অফিসার আহাদী হোসেন,উপজেলা এলজিইডি অফিসের সহকারি প্রকৌশলী জান্নাতুল ফেরদৌসসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ।

মাসিক এ আইনশৃঙ্খলা সভায় পৌর এলাকায় যানজট নিরসন,রাস্তার ওপর অবৈধ দোকান উচ্ছেদ,মাদক উদ্ধার,শব্দ দূষণ,চুরি ও ছিনতাই নিয়ন্ত্রন,বেপরোয়া গতির মোটর সাইকেল নিয়ন্ত্রন,কিশোর গ্যাং নির্মূল, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে বাজারে বাজারে সিকিরিউটি বাড়ানোসহ তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button