sliderরাজনীতিশিরোনাম

রাজউকের কাছে এবি পার্টি শ্যাডো অ্যাফেয়ার্স কমিটির ২৮টি প্রস্তাবনার স্মারকলিপি প্রদান

পতাকা ডেস্ক: রাজউক কতৃপক্ষের কাছে এবি পার্টি শ্যাডো অ্যাফেয়ার্স কমিটি ২৮টি প্রস্তাবনার একটি স্মারকলিপি প্রদান করেছে।
আজ ২৯ই এপ্রিল মঙ্গলবার আমার বাংলাদেশ পার্টির শ্যাডো অ্যাফেয়ার্স কমিটির উদ্যোগে রাজধানীর নানামুখী সমস্যা বিশেষ করে রাজধানীর এলাকাভিত্তিক বাস্তবতা ও বিদ্যমান উন্নয়ন বিবেচনায় ড্যাপ (DAP) ও ফার (FAR) সূচকের সামঞ্জস্যতা, ড্যাপের সীমানা নির্ধারণ, রাস্তার প্রশস্ততা বৃদ্ধি, ভূমির ভার বহনক্ষমতা নির্ণয়, সবুজ নগরায়ন গড়ে তোলা, ঢাকা শহরের জনসংখ্যা বিকেন্দ্রীকরণ, রাজউককে দূর্নীতিমুক্ত করতে প্রয়োজনীয় সুপারিশসহ মোট ২৮ টি সুপারিশ নিয়ে রাজউক ভবনে রাজউক চেয়ারম্যান ইঞ্জি. মোঃ রিয়াজুল ইসলামের সাথে এবি পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সন্মানিত চেয়ারম্যান নগরবাসীর পক্ষে এবি পার্টির দাবীকৃত প্রস্তাবনাসমূহ আমলে নিয়ে সেই আলোকে বাস্তবায়নের আশ্বাস দেন।

এসময় এবি পার্টির শ্যাডো অ্যাফেয়ার্স বিষয়ক সহ সম্পাদক জাভেদ ইকবাল, বিদ্যুৎ, জ্বালানি ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং শ্যাডো কমিটির সদস্য স্থপতি মোঃ আবুল কালাম মাহমুদ সরকার (তানভীর), আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস‍্য হাজরা মেহজাবিন, শ্যাডো অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইমরান মাহমুদ এবং ব‍্যারিষ্টার ইরতিখা উদ্দিন উপস্থিত ছিলেন ।

বার্তা প্রেরক
রিপন মাহমুদ
কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক
০১৮৬১৮৩৪২১৬

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button