sliderরাজনীতিশিরোনাম

জন আকাঙ্ক্ষার বাংলাদেশের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে মিরপুরে এবি পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

পতাকা ডেস্ক: জন আকাঙ্ক্ষার বাংলাদেশের ৬ষ্ঠ বর্ষপূর্তি ও আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের বৃহত্তর মিরপুর এলাকার সংগঠকদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬) এপ্রিল সন্ধ্যায় মিরপুর ১০-এর একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাসুদুল ইসলাম মাসুদ। মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব সামিউল ইসলাম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ আলতাফ হোসাইন। বক্তব্য রাখেন মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার গাজী সাবের, সদস্য ফারুক আহমেদ মনি, জাহাঙ্গীর আলম ও নারী নেত্রী সামসুন্নাহার রূপা।

সাধারণ মানুষের কাছে এবি পার্টির প্রচার ও প্রসারে করণীয় বিষয়ে আলোচনায় অংশ নেন মিরপুর শাহ্ আলী থানার আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম, দারুস সালাম থানার সংগঠক মোঃ মনিরুজ্জামান মনি, পল্লবীর রাকিবুল ইসলাম সনেট, রূপ নগর থানার সংগঠক হুমায়ূন কবির, কাফরুল থানার প্রতিনিধি মোঃ জুয়েল ও তাপস সরকার প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সুমাইয়া শারমিন ফারহানা, মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার রেবা, সদস্য সেলিনা আক্তার, আমিনা আক্তার, ওমর ফারুক বিশিষ্ট ব্যবসায়ী সোহেল আহমেদসহ মিরপুর অঞ্চলের সংগঠক বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button