Uncategorized

ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উ. কোরিয়া

উত্তর কোরিয়া ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এর কঠোর নিন্দা করেছে আমেরিকা। একে উসকানি হিসেবে উল্লেখ করে মার্কিন সেনাবাহিনী ঘোষণা করেছে, ওয়াশিংটন এবং তার মিত্রদেরকে উত্তর কোরিয়ার সম্ভাব্য যেকোনো হামলা থেকে রক্ষা করা হবে।
মার্কিন স্ট্রাটেজিক কমান্ড জানিয়েছে, উত্তর কোরিয়া আজ (বুধবার) স্থানীয় সময় সকাল ৪টা ৫৯মিনিটে ডুবোজাহাজ থেকে এ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আগাম পরমাণু হামলা চালানো হবে বলে হুমকি দেয়ার মাত্র দু’দিনের মাথায় এটি নিক্ষেপ করা হলো। দেশ দু’টির বিশাল যৌথ মহড়া শুরুর আগে এ হুমকি দিয়েছিল পিয়ংইয়ং।
আজকের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেয়া বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র কমান্ডার গ্যারি রোজ বলেন, দক্ষিণ কোরিয়া এবং জাপানসহ মার্কিন মিত্রদের রক্ষা করার জন্য আমেরিকার প্রতিশ্রুতি লৌহদৃঢ়। আমেরিকা এবং তার মিত্রদের যেকোনো হামলা থেকে রক্ষা করার জন্য মার্কিন সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।
এ ছাড়া, বিবৃতিতে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধি পায় এমন তৎপরতা থেকে বিরত থাকার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানানো হয়।
উত্তর কোরিয়া সাম্প্রতিক মাসগুলোতে কয়েক দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার এ সব পরীক্ষার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সমাজ। এ ছাড়া, দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। পার্স টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button