বিবিধশিরোনাম

যুক্তরাষ্ট্রে ইসরাইলের সাথে মহড়ায় পাকিস্তান

বড়সড় সামরিক মহড়ায় অংশ নিচ্ছে পাকিস্তান। ইসরাইলের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। আমেরিকার নেভাদা নেলিস বিমানঘাঁটিতে অনুষ্ঠিত হবে ‘রেড ফ্ল্যাগ’ নামের এই মহড়া।
চলতি মাসের শেষ দিকেই আমেরিকার মাটিতে এই মহড়া অনুষ্ঠিত হবে। যদিও সংযুক্ত আরব আমিরাত কিংবা পাকিস্তানের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ইসরাইলের। তা সত্যেও কেন এই দেশগুলির সঙ্গে সামরিক মহড়া! উঠছে প্রশ্ন।
গত বছরের মহড়ায় আমেরিকার সঙ্গে ইসরাইল, জর্দান ও সিঙ্গাপুর অংশ নিয়েছিল। কিন্তু এবার সম্পূর্ণটাই পাল্টে গিয়েছে। ইসরাইলের পক্ষ থেকে এফ-১৬ বোমারু বিমান অংশ নেবে। মহড়ায় পাকিস্তানের বেশ কয়েকটি বোমারু বিমান অংশ নেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button