বিস্ফোরিত হলো আইফোন সিক্স

আবারও বিস্ফোরিত হলো আইফোন। এবার অ্যাপলের সবচেয়ে বেশি বিক্রিত এই ডিভাইসটির সর্বশেষ সংস্করণ, আইফোন সিক্স ফেটে গেছে অস্ট্রেলিয়ার সিডনির একজন ব্যাবহারকারীর পকেটে। এতে ওই ব্যবহারকারীর উরুতে বেশ খানিকটা জায়গা পুড়ে গেছে।
জানা গেছে বাইকে করে কাজে যাওয়ার সময় গ্যারেথ ক্লেয়ারে পেছনের পকেটে থাকা আইফোনে সিক্স স্মার্টফোনটি হঠাৎ গরম হয়ে ফেটে যায়। ফেটে যাওয়ার আগে ফোনটিতে আগুন লাগে এবং ধুয়া উড়তে থাকে। তিনি প্রথমে মনে করেছিলেন বাইক থেকে ধুয়া বের হচ্ছে। তখনো তার অন্তর্বাস পুড়ে শরীরে তাপ লাগেনি। কিন্তু কিছুক্ষণ পর ফোনটি বিস্ফোরিত হয়ে গেলে তিনি টের পান।গ্যারেথ ক্লেয়ার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আইফোন থেকে আগুন লেগে তার অন্তর্বাস পুড়ে ডান উরুর উপর দিকের চামড়ার দুই স্তর ঝলসে গেছে। ক্ষত এতোটাই মারাত্মক যে, তাকে স্কিন-গ্রাফট সার্জারির মধ্য দিয়ে যেতে হয়েছে।আইফোন বিস্ফোরিত হওয়ায় পর কর্তৃপক্ষকে জানিয়েছেন ক্লেয়ার। অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে তারা সবিস্তারে তদন্ত করবে। তদন্তে বিস্ফোরণের বিষয়টি প্রমাণীত হলে গ্যারেথকে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত এর আগেও যুক্তরাষ্ট্রের আইল্যান্ডে ও ভারতের গুরগাওয়ে আইফোন বিস্ফোরণের এমন ঘটনা ঘটেছে। ঘটনা দুটি নিয়ে তদন্তও হয়েছে। তবে সেই তদন্তের খবর সেভাবে মিডিয়াতে আসেনি। নতুন ঘটনার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে ইলেকট্রিক ডিভাইস বিশেষজ্ঞরা বলছেন যে, আইফোন ব্যবহার করা যে নিরাপদ সেটা আর জোর দিয়ে বলা যাচ্ছে না।




