sliderরাজনীতিশিরোনাম

সিলেট মহানগর এবি পার্টির আহ্বায়ক কমিটি ঘোষনা

পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকার হাসিমুখে সমলোচনা সহ্য করছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নিচ্ছেনা। সিলেট মহানগর কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
আজ সকাল ১১ টায় সিলেট মহানগরের একটি কমিউনিটি হলে এবি পার্টির কমিটি ঘোষনা উপলক্ষ্যে এ
সমাবেশের আয়োজন করা হয়। মজিবুর রহমান মঞ্জু বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছিলেন; আপনারা আমাদের সমলোচনা করুন, ভুল গুলো ধরিয়ে দিন। আমরা এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল দায়িত্বশীলতার সাথে তাদের সমলোচনা করছি, ভুল-ত্রুটি ধরিয়ে দিচ্ছি। সরকার হাসিমুখে আমাদের সমলোচনা শুনছেন ও সহ্য করছেন, কিন্তু অবাক ব্যাপার হলো জনগণের মুখে হাসি ফোটানোর জন্য প্রয়োজনীয়  কার্যকর পদক্ষেপ তারা নিচ্ছেন না। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ও প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাদের যে ধীরগতি তাতে নাগরিকগণ আস্থাহীনতায় ভুগছে। তিনি আরও বলেন তারা যেসকল সংস্কারের কথা বলেছেন সেটাও তারা আদৌ করবেন কিনা তা নিয়েও জনমনে সংশয় তৈরী হচ্ছে। তিনি অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে সরকারকে দৃঢ় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মোঃ আলতাফ হোসাইন, সিলেট মহানগরের নব মনোনীত আহ্বায়ক ও কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব ওমর ফারুক, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, সুনামগঞ্জ জেলা আহ্বায়ক জসিম উদ্দিন, সিলেট জেলা আহ্বায়ক এডভোকেট নাজমুল ইসলাম, সদস্য সচিব হোসাইনুর রহমান লায়েস , যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক,সিলেট জেলা যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন ও এবি যুব পার্টি সিলেটের সমন্বয়ক তানজিল হাসান ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর  সিলেট মহানগর সদস্য সচিব রেজাউল করিম শুয়েব, যুগ্ম সদস্য সচিব আহমেদ খলীল তাপাদার, আক্তার হোসেন সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশে জনাব ওমর ফারুক কে আহ্বায়ক ও রেজাউল করিম শোয়েবকে সদস্যসচিব করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button