sliderরাজনীতিশিরোনাম

জাপাকে সংলাপে ডাকা প্রসঙ্গে সারজিস-হাসনাতের ক্ষোভ

পতাকা ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে সংলাপ চালিয়ে যাচ্ছেন। কিন্তু জাতীয় পার্টিকে (জাপা) এখনো সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। তবে জাতীয় পার্টির সাথে প্রধান উপদেষ্টার সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।

সোমবার দিবাগত মধ্যরাতে নিজ নিজ ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদের প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে?’

একই সুর ছিল হাসনাতের কথায়ও। তিনি লেখেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে শুরু হওয়া সংলাপে অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তারা সরকারের কাছে বেশকিছু বিষয় তুলে ধরেছে। তবে দলগুলোর আলোচনার প্রধান বিষয় ছিল জাতীয় নির্বাচন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button