Uncategorized

পরের টেস্টেই ঘুরে দাঁড়াবে পাকিস্তান

ইংল্যান্ডের বিপক্ষে আগামী টেস্টে ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান উইকেটরক্ষক সরফরাজ আহমেদ। চার টেস্টের সিরিজের প্রথমটিতে দারুণভাবে জিতলেও দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি সফরকারী পাকিস্তান দল। ফলে সিরিজে ১-১ সমতা রেখে তৃতীয় ম্যাচে খেলতে নামবে দুই দল।
পাকিস্তান টি-২০ অধিনায়ক সরফরাজ বলেন, ‘আমরা একটি শক্তিশালী দল এবং আগামী দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে আমাদের সাপোর্টিং স্টাফরা দৃঢ়প্রতিজ্ঞ। পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সক্ষমতা আমাদের রয়েছে।’
তিনি বলেন, ‘এই সফরের জন্য অনেক বেশি কঠোর পরিশ্রম করেছি এবং প্রস্তুতি নিয়েছি। দুই টেস্টের মাঝখানে সংক্ষিপ্ত একটি বিরতির পর এ সিরিজে ঘুরে দাঁড়ানোর সক্ষতা আমাদের আছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
ক্যারিয়ারে এ পর্যন্ত ২৩ টেস্টে ১৩৯৯ রান করা সরফরাজ বলেন সম্প্রতি দ্বিতীয় টেস্টে আমরা যেভাবে হেরেছি তারপর ঘুরে দাঁড়ানোটা সব সময়ই কঠিন।
আগামী ৩ আগস্ট শুরু হওয়া তৃতীয় টেস্টে সকল বিকল্প বিবেচনা করা হবে জানিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, ‘প্রয়োজনীয় সকল বিকল্পই আমরা বিবেচনা করবো এবং পিচ দেখে আমাদের কিছু পরিকল্পনা সাজাতে হবে।’
দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় ইউনিস খান সম্পর্কে সরফরাজ বলেন, তিনি আমাদের মূল খেলোয়াড়।
তিনি বলেন, ‘ইউনিস ছাড়াও মিসবাহ উল হক, আজহার আলী এবং আসদ শফিকদের নিয়ে আমরা গত কয়েক বছর যাবত ম্যাচ জিতে আসছি এবং মাত্র কয়েকটা খারাপ ইনিংসের ভিত্তিতে আমরা কোনো খেলোয়াড়কেই হিসেবের খাতা থেকে বাদ দিতে পারি না।
‘নেটে এবং ফিটনেস নিয়ে কেবলমাত্র ইউনিস একাই কঠোর পরিশ্রম করছেন না। একইসঙ্গে তিনি দলকে উদ্বুদ্ধ ও শক্তিশালী করতে একটি বড় উৎস। আমি নিশ্চিত, পাকিস্তান দলের জন্য খুব শিগগিরই তিনি অতীতের মতো বড় ইনিংস খেলবেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button