sliderজাতীয়শিরোনাম

“জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে”র সভাপতি ড. ইউনূস, সম্পাদক মুগ্ধর জমজ ভাই

পতাকা ডেস্ক: অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সেক্রেটারি (সম্পাদক) করে গঠন করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এ তথ্য জানান।

নাহিদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সেক্রেটারি করে গঠন করা হবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে তিনি বলেন, এই ফাউন্ডেশনের সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটার নিবন্ধন করা হয়েছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ফাউন্ডেশনের সভাপতি। আর সেক্রেটারি হচ্ছেন মীর মাহবুবুর রহমান, তিনি শহীদ মুগ্ধর যমজ ভাই।

কাজী ওয়াকার আহমেদ হচ্ছেন কোষাধ্যক্ষ। দক্ষতার জন্য তাকে এই কাজে রাখা হয়েছে। উপদেষ্টাদের মধ্যে আছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, নূরজাহান বেগম ও শারমিন মুর্শিদ। এতে আরও ১৪ জন সাধারণ সদস্য যোগ হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button