উপমহাদেশশিরোনাম

নিরাপত্তা পরিষদের সদস্য হওয়া হচ্ছে না ভারতের

চলতি বছর অন্তত জাতিঙ্ঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়া হচ্ছে না ভারতের। বিষয়টি নিষ্পত্তি হবে আগামী বছর। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে ব্রাজিল, জাপান এবং জার্মানির সঙ্গে যৌথভাবে তদ্বির করছে ভারত। আন্তর্জাতিক বিশ্বে জি–৪ নামে পরিচিত এই দেশগুলো। জি–৪-এর দাবি নিয়ে সম্প্রতি আলোচনায় বসেছিল জাতিসঙ্ঘ ১৯৩ সদস্যদেশ।
জি–৪ এর পক্ষে ভারত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘জাতিসঙ্ঘের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের দাবি নিয়ে ঐকমত্যে পৌঁছন গেল না, তা দুঃখজনক।’‌
এখন জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ১৫টি দেশ রয়েছে। এরমধ্যে ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া স্থায়ী সদস্য দেশ। সেই সুবাদে এই দেশগুলো ভেটো ক্ষমতার অধিকারী। লক্ষ কোটি ডলারের অর্থনীতি হিসেবে ভারত জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার দাবি করেছে। পাকিস্তান ও ইতালিসহ কয়েকটি দেশের আপত্তিকে অগ্রাহ্য করে ২০ বছর পর গঠনতন্ত্রে পরিবর্তন আনতে সম্মত হয়েছে জাতিসঙ্ঘ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button