slider

মান্দায় বিএনপিকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। রোববার (১১ আগষ্ট) দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।

নিহত বিএনপি কর্মীর নাম রমজান আলী (৭০)। তিনি সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও পরানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সংবাদ পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গ্রামপুলিশের সহায়তায় নিহত রমজান আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এটি পরিকল্পিত হত্যাকা- বলেও তারা দাবি করেন।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button