
ডেস্ক রিপোর্ট : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ সারা দেশে “রিমেম্বারিং আওয়ার হিরোজ” নামক শান্তিপূর্ণ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। কিন্তু ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শহরে ছাত্ররা যখনই তাদের কর্মসূচি শুরু করে তখনই পুলিশ ছাত্র-ছাত্রী নির্বিশেষে হামলা চালায়, এমনকি ছাত্র-ছাত্রীদের বাচাতে শিক্ষক শিক্ষিকারা এগিয়ে আসলে তাদের সাথেও পুলিশ অসৌজন্যমূলক আচরণ করতে থাকে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি – এবি পার্টি। গণ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও ভারপ্রাপ্ত সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ছাত্র আন্দোলনকে নৃশংস ভাবে দমনের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুধী সমাজ, শিল্পী সাহিত্যিক সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করে। বাংলাদেশের স্বনামধন্য অনেক বিজ্ঞজন ডিবি অফিস ঘেরাওয়ের মতো কর্মসূচি পালন করেন। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় এতো হত্যাকরেও স্বৈরাচারের রক্তের নেশা কাটেনি। হত্যার প্রতিবাদ করতে যারাই এগিয়ে আসছে তাদেরকেই নানা ভাবে হয়রানি, হুমকি ধমকি এমনকি শিক্ষকদের গায়ে পর্যন্ত হাত তোলার দুঃসাহস দেখাচ্ছে এই পুলিশ নামক দলীয় গুন্ডা বাহিনী। তারা বলেন, শিক্ষকদের গায়ে হাত দিয়ে সরকার নিজেকে করুন পরিনতির দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিদিন ব্লক রেইড দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ছাত্রছাত্রীদের গ্রেফতার করা হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, গনহত্যার মতো অপরাধ বিরোধী রাজনৈতিক নেতাকর্মী কিংবা সাধারণ ছাত্রছাত্রীদের গ্রেফতার করে ঢাকতে পারবেন না। অবিলম্বে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের নিকট পদত্যাগ করুন। নতুন সরকার হত্যাকান্ডের সঠিক তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিবে। দেশের মানুষ একটি অবৈধ দখলদার সরকারকে আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায়না।




