slider

কাপাসিয়ায় ম্যানেজিং কমিটির সভাপতি এমএ খালেক

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী বীর উজলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য এম এ খালেক। ২৮ জুলাই রবিবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এ অনুষ্ঠান হয়। কাপাসিয়া উপজেলার প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা.আবদুল্লাহ আল মামুন প্রিজাইডিং অফিসার ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, এমএ খালেক ও মাহামুদুল হাসান বুলবুল প্রতিন্দিতা করেন। এর মধ্যে এমএ খালেক সর্বোচ্ছ ৬ ভোট পেয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি সাথে সাক্ষাৎ করে বিদ্যালয়ের সার্বিক আবস্হা তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button