কুড়িগ্রাম জেলা পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : উজানের ঢল ও অতিবৃষ্টির পানিতে সৃষ্টি হওয়া বন্যায় টানা ১৩ দিন যাবত চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি তলিয়ে যাওয়া বানভাসি মানুষদের কষ্টো হয়েছে।তাদের কিছুটা কষ্ট লাঘবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান।
শনিবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৩০০ শত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল -চাল ৪ কেজি,আলু ১কেজি,আধা কেজি ডাল, তেল,লবণ,খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মামনুর রশীদ,জেলা ছাত্রলীগের সহ সভাপতি আল আমিন সরকার লিংকন, সাংগঠনিক সম্পাদক ফাহিম,সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরকার,সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ।
চর সিতাইঝার এলাকায় মোছাঃ বানেছা বেগম বলেন,আইজ ১২ দিন ধরি বান,বাড়ির মানুষটা কাজ কাম নাই বসি আছে। ছাওয়া পাওয়া নিয়ে খু্ব কষ্টে দিন কাটপেইছে।জেলা পরিষদ চেয়ারম্যান আইজ খাবার দেইল।খুব ভাল নাগিল।
জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান বলেন ,বানভাসিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী কুড়িগ্রাম জেলা পরিষদের পক্ষ পর্যায়ক্রমে বন্যার্তদের মাঝে দেওয়া হলো । যতদিন পর্যন্ত বন্যা পরিস্হিতি আছে ততদিন কুড়িগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে ।




