slider
সরকারি প্রয়োজনে লিজ বেসরকারি মানুষের দুর্ভোগ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার হোমনা উপজেলার পুরাতন লঞ্চ ঘাট একসময় নৌপরিবহন তথা পন্যসামগ্রি উঠানামা করার ঘাটটি সংকোচিত হয়ে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ নানা শ্রেণি-পেশার মানুষের।
সংকোচিত হওয়ার কারন ঘাটের দুপাশে স্থায়ী- অস্থায়ী স্থাপনা নির্মাণ করায় পন্যবাহি নৌকা গুলো তীরে ভীড়তে পারছে না,একটি নৌকা মালামাল নামানো শেষ করলে আরেকটি ভিড়তে সক্ষম হয়। ঘাটের পূর্ব পাশে বহুতল ভবন, পশ্চিম দিকে অস্থায়ী স্থাপনা থাকায় দুর্ভোগ চরমে ওঠেছে এমনটাই ভুক্তভোগীদের মন্তব্য। দুর্ভোগ লাঘব করতে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ করেছে নৌ শ্রমিক সহ বিভিন্নজন।




