slider

মাধবপুরের হরিশ্যামায় ভিটামাটি থেকে উচ্ছেদের চেষ্টায় হামলা 

ত্রিপুরারী দেবনাথ তিপু,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামে ঘটনায় এক মহিলাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামের নিরিহ দিনমজুর হেলাল মিয়া ৭ নং বিবাদির নিকট থেকে তার বড় ভাই জালাল মিয়ার ক্রয় করা ভূমিতে নির্মিত ঘরে বসবাস করে আসছেন।এ অবস্থায় উক্ত ভূমি দখল করার পায়তারায় লিপ্ত বিবাদিগন ২৬ নভেম্বর সংঘবদ্ধভাবে বাদি হেলাল মিয়ার পরিবারের লোকজনের উপর দেশীয় অস্ত্রসহ নিয়ে হামলা চালায়।হামলার ঘটনায় সালমা বেগম,রেনু মিয়া ও রিপন মিয়া আহত হন।এসময় হামলাকারীরা সালমা বেগমের গলায় থাকা ৩৫ হাজার টাকা দামের ১ টি স্বর্নের চেইন ও ঘরে শোকেসের ড্রয়ারে রক্ষিত ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।গুরুতর আহত সালমা বেগমকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।এ ব্যাপারে রমিজ আলী,আব্দুর রউফ,মন্নর আলী,আনিস মিয়া,রাসেল মিয়া,দুলাল মিয়া,রানা মিয়া, কাসেম মিয়া, সহ ৮ জনকে আসামী করে মাধবপুর থানায় মামলা দায়েরের কথা নিশ্চিত করেছেন মামলার বাদি হেলাল মিয়া।সংস্লিষ্ট ওয়ার্ড মেম্বার মোঃ বসু মিয়া জানিয়েছেন হামলার শিকার পরিবারটি খুবই নিরিহ।অভিযোগ পাওয়ার কথা জানিয়ে সংস্লিষ্ট তদন্ত কর্মকর্তা এসআই বুলবুল জানান,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button