Uncategorized

সরকার গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির চক্রান্তে লিপ্ত-বাসদ

বাসদ নেতৃবৃন্দ বলেছেন, আন্তর্জাতিক বাজারে গ্যাস ও তেলের দাম ক্রমাগত হ্রাস পাচ্ছে। দেশের জনগণ যখন গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানোর দাবি জানাচ্ছে, তখন সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে জনমতকে উপেক্ষা করে পুনরায় গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির চক্রান্তে লিপ্ত।
বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির নতুন পাঁয়তারা বন্ধ করে মূল্য কমানোর জন্য গণশুনানীর দাবিতে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ একথা বলেন।
বাসদ ঢাকা মহানগর শাখার আহবায়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নগর কমিটির সদস্য সচিব জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন, আহসান হাবিব বুলবুল, শম্পা বসু প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদ্য জাহেদুল হক মিলু।
নেতৃবৃন্দ আরো বলেন, দেশের মানুষ যখন মৌলবাদী-জঙ্গিবাদী হামলায় উৎকণ্ঠিত, দেশের মানুষের দৃষ্টি যখন ওই দিকে তখন সরকার কোনো বিডিং ছাড়াই বিশেষ আইনে স্থলভাগে ও সমুদ্রের গ্যাস ব্লক মার্কিন কোম্পানির হাতে তুলে দিচ্ছে। এল.এন.জি গ্যাস প্লান্ট উৎপাদন চুক্তি করছে। বাপেক্স, পেট্রোবাংলা যেখানে এক হাজার ঘনফুট গ্যাস মাত্র ২৫ টাকায় সরবরাহ করছে, সেখানে তাদের বাদ দিয়ে মার্কিন কোম্পানির কাছ থেকে আট ডলারে গ্যাস কেনার উদ্যোগ কেন? গ্যাস-বিদ্যুৎ-তেলসহ জ্বালানি তহবিলে প্রায় ৩৫ হাজার কোটি টাকা জমা থাকার পর বাপেক্সের ক্ষমতা বৃদ্ধি ও গ্যাস কূপ অনুসন্ধানে কাজে লাগানো হচ্ছে না কেন? সরকার ও দেশী-বিদেশী ব্যবসায়ীদের মুনাফার স্বার্থে গ্যাস ক্ষেত্র বরাদ্দ করা ও দাম বাড়িয়ে জনগণের পকেট কাটায় ব্যস্ত।
বক্তাগণ অবিলম্বে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে দাম কমানোর জন্য গণশুনানির আয়োজন করার জন্য বিইআরসির প্রতি এবং সরকারের গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির চক্রান্তের বিরুদ্ধে জনগণকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব, তোপখানা রোড, পল্টন, সেগুনবাগিচা এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button