slider

দাউদকান্দিতে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: আজ ৪ মে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন মিলনায়তনে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন কুমিল্লা-১ সংসদ সদস্য প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, স্বাগত বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম।
সূত্র জানায়, পেনশন স্কিমে স্পট সদস্য হিসেবে নাম অন্তর্ভুক্ত করেন মারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আবুল কাশেম সওদাগর সহ অন্যরা। আয়োজিত অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মদ আলী সুমন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজি, দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন, সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসলাম মিয়াজি, সোনালী ব্যাংক স্থানীয় শাখা ব্যবস্থাপক মোশাররফ হোসেন ও জনতা ব্যাংক শাখা ব্যাবস্থাপক জসিম উদ্দিন সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রবীণ নবীন নেতাকর্মী বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button