Uncategorized

জ্যামাইকার সহজ জয়

মাত্র এক বল তিনি ক্রিজে ছিলেন। তারপর রান আউট হয়ে ফিরেছেন সাজঘরে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে এই প্রথমবারের মত ‘ডাক’-এর দেখা পেলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
অন্যদিকে ফিল্ডিংয়ের সময় বাঁ-হাতি অফস্পিনার সাকিবের কথা মনেও পড়লো না অধিনায়ক ক্রিস গেইলের। যদিও, বার্বাডোজের ইনিংসের ১৫ তম ওভারে ৫১ রানে থাকা নিকোলাস নুরানকে রান আউট করে সাকিব বুঝিয়ে দিলেন তিনি মাঠেই ছিলেন। ইনিংসের শেষ বলে ক্রিস গেইলের বলে রামপলের ক্যাচও নেন তিনি।
যদিও, জয় পেতে অসুবিধা হয়নি জ্যামাইকার। তাদের ১৯৬ রানের লক্ষ্য বেঁধে দেয়ার পর বার্বাডোজ ১৭ ওভার চার বলে সবগুলো উইকেট হারিয়ে করতে পারে মোটে ১৫৯ রান। জ্যামাইকা জিতে যায় ৩৬ রানের বড় ব্যবধানে। শীর্ষে থাকা জ্যামাইকার এটা টানা চতুর্থ জয়।
এবার অবশ্য সাকিব-গেইল-রাসেলরা বড় একটা ছুটি পাচ্ছেন। আগামী ৩০ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় সেন্ট লুসিয়া জুকসের মোকাবেলা করবে জ্যামাইকা।
বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা জ্যামাইকার ইনিংসে আলাদা করে বলতে হয় চ্যাডউইক ওয়ালটনের কথা। ৫৪ বলে পাঁচ ছক্কা আর নয় চারের সৌজন্যে সেঞ্চুরি থেকে তিন রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি।
এর পর শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ৩১ বলে ৫০ ও রোভম্যান পাওয়েল ১৪ বলে ৩৪ রান করেন। এই তিন ব্যাটসম্যান ছাড়া আর কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।
তারপরও, কিংস্টনের স্যাবাইনা পার্কে বৃষ্টির কারণে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে পাঁচ উইকেট হারিয়ে ১৯৫ রানের বড় স্কোর গড়ে স্বাগতিক জ্যামাইকা তালাওয়াস। বার্বাডোজের রবি রামপল ও ডেভিড উইসে দুটি করে উইকেট পান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button