রাজারহাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

এ আর লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার জনাবা,খাদিজা বেগমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোচ্ছা: ইয়াসমিন বেগম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা প:প: ডা: মিজানুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাহফুজুর, রহমান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়,বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি, আশিকুর রহমান লিমন,
আরো উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ।
সভাটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়,দোয়া পরিচালনা করেন, রাজারহাট উপজেলার মডেল মসজিদের ইমাম সাহেব ওমর ফারুক। সভাটি উপস্থাপনা করেন,সমবায় কর্মকর্তা শাহ আলম।
সভাপতি খাদিজা বেগম, তার বক্তব্যে মুজিবনগর দিবস সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করেন এবং তিনি বলেন বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালিত-পালিত করে,প্রতিটি দপ্তর এর কাজ করে যেতে হবে এবং স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।




