slider

সখীপুরে সাংবাদিকের উপর আ.লীগ নেতার হামলা

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ও নিউজ টাঙ্গাইল এর সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলুর ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়েছেন স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন মন্টু।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পৌর শহরের মনির উদ্দিন কমপ্লেক্সের নিচতলায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। মাথায় আঘাত পাওয়ায় তাকে পর্যবেক্ষণে রেখেছেন কর্তব্যরত চিকিৎসক। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হবে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মনির উদ্দিন কমপ্লেক্সের একটি রুম ভাড়ার চুক্তিপত্র নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সাংবাদিক শাফলুর মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন ওই আওয়ামী লীগ নেতা। এতে ঘটনাস্থলেই সাংবাদিক শাফলু জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

মনির উদ্দিন কমপ্লেক্সের একাধিক ভাড়াটিয়া নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ভবনের মালিক বদমেজাজি, তার আচরণ অত্যন্ত বাজে। তার বিচার হওয়া প্রয়োজন।
ঘটনায় অভিযুক্ত মনির উদ্দিন মন্টু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রুমের চুক্তিপত্র নিয়ে দ্বন্দ্বের একমুহূর্তে মাথায় আঘাত করে ফেলেছি।
সখীপুর থানা অফিসার ইনচার্জ ওসি শেখ শাহিনুর রহমান বলেন,আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। খুব দ্রুতই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button